বঙ্গবন্ধু এভিনিউ এখন ভারতে, অরাজকতার আগুন জ্বালাতে কলকাতায় সক্রিয় আওয়ামী লীগ।
Dhakanews24:মন্তব্য প্রতিবেদন
বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম স্তরের অসংখ্য নেতা–কর্মী বর্তমানে কলকাতায় গা-ঢাকা দিয়ে সক্রিয় হয়ে উঠেছে। শুধু অবস্থান নয়—কলকাতার ব্যস্ততম এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে তারা গোপন দফতরও খুলে ফেলেছে। স্থানীয় সূত্র বলছে, কয়েক মাস আগেও এই মুখগুলো সেখানে দেখা যেত না, অথচ এখন তারা নিয়মিত আড্ডা ও বৈঠক করছে।
বিশ্লেষকদের আশঙ্কা, শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে এরা ভারতের ভেতরে বিচ্ছিন্ন সহিংসতা উসকে দিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা বড় আকারের দাঙ্গায় রূপ নিতে পারে, যা ভারতের জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি। এমনকি এই পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভিত্তি নড়বড়ে করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলে গুঞ্জন, আওয়ামী লীগের এই পালিয়ে আসা অংশটি ভারতে অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ভারতের ভেতরে থেকে এমন কর্মকাণ্ড চালানো কেবল আইন লঙ্ঘনই নয়, দেশজুড়ে অরাজকতার আগুন জ্বালানোর শামিল।
নিরাপত্তা বিশেষজ্ঞরা স্পষ্ট করে সতর্ক করেছেন—এখনই যদি ভারত সরকার পদক্ষেপ না নেয় এবং এই নেতাকর্মীদের দেশ থেকে বিতাড়িত না করে, তবে সীমান্ত ঘেঁষা অঞ্চলসহ গোটা ভারতজুড়ে দাঙ্গা ও বিশৃঙ্খলা থামানো কঠিন হয়ে পড়বে।

