ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছর কারাদণ্ড : রাষ্ট্রপক্ষ

কাজী আবির আসলাম
জুলাই ৩১, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছর কারাদণ্ড : রাষ্ট্রপক্ষ

৩০ জুলাই:Dhaka news Bd 24
সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন।

তিনি বলেন, “বিচারপতি খায়রুল হক বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। তিনি শেখ হাসিনার প্রেসক্রিপশনে মনগড়া রায় দিয়েছেন, যার মাধ্যমে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়েছে।”

অ্যাডভোকেট সুমনের দাবি, বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ এবং ৪৬৬ ধারায় মামলা হয়েছে।

দণ্ডবিধি ২১৯ ধারা: অবৈধ উদ্দেশ্যে বা জেনে ভুল রায় প্রদান।

দণ্ডবিধি ৪৬৬ ধারা: জাল নথি প্রণয়ন বা বিকৃতি।

এই দুই ধারায় সর্বোচ্চ সাত বছর করে মোট ১৪ বছরের সাজার বিধান রয়েছে, তবে অভিযোগ গুরুতর মৃত্যুদণ্ডের ব্যবস্থাও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “২০১৪ সালের পর শেখ হাসিনার শাসনকালীন সময়ে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নে গুম খুনের বৈধতার প্রহরী হিসেবে কাজ করেন। আবার গণঅভ্যুত্থানের আন্দোলনের মুহূর্তে স্বৈরাচার শেখ হাসিনা সরকার কর্তৃক ১৫০০ ছাত্র জনতা নিহত হয়েছেন। সেই প্রেক্ষাপটেই বিচারপতি খায়রুল হককে গণহত্যার সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।”

রাষ্ট্রপক্ষ দাবি করেছে, বিচারপতি খাইরুল হককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে, কীভাবে এবং কারা কারা বাংলাদেশকে পরিকল্পিতভাবে ধ্বংসের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।