ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিমানবন্দরে উর্বশীর ডিওর ব্যাগ চুরি।ভাইরালের আশায় এমন অভিযোগ কি?

admin
আগস্ট ১, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিমানবন্দরে উর্বশীর ডিওর ব্যাগ চুরি, কোটি টাকার গয়না গায়েব
বিমানবন্দরে উর্বশীর ডিওর ব্যাগ চুরি, কোটি টাকার গয়না গায়েব
উর্বশী রাউটেলা।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা সম্প্রতি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে চুরির শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তার মূল্যবান ডিওর ব্র্যান্ডের স্যুটকেসটি এয়ারপোর্টের বেল্ট থেকে চুরি হয়ে গেছে। ব্যাগটির ভেতরে ছিল প্রায় ৭০ লাখ রুপি মূল্যের গয়না যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, ৩১ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি এমিরেটস এয়ারলাইন্সে মুম্বাই থেকে লন্ডন যান এবং উইম্বলডন চলাকালীন সময়ে তার ব্যাগটি চুরি হয় বলে জানান। উর্বশী তার পোস্টে লেখেন, অন্যায় সহ্য করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেয়া। আমার ডিয়রের ব্রাউন ব্যাগটি ফ্লাইটে মুম্বাই থেকে আসার পর বেল্ট থেকে চুরি হয়েছে। ব্যাগের ট্যাগ ও টিকিট উপরে দেয়া হলো। দয়া করে দ্রুত সহযোগিতা করুন ব্যাগটি উদ্ধারে। তিনি পোস্টটির সঙ্গে ব্যাগের ছবি ও ফ্লাইট টিকিট যুক্ত করেছেন। উইম্বলডন ও এমিরেটস কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্যের আহ্বান জানান।