ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

ব্রেকিং নিউজ ****চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক রাতুল আর নেই

admin
জুলাই ২৭, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক রাতুল আর নেই
Dhaka News Bd24
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আবুল খায়ের জসিম উদ্দিনের ছেলে ও দেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডসংগীতের পরিচিত মুখ এ কে রাতুল আর নেই। তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘ওনড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম। তাঁর ভাষ্যে, উত্তরা এলাকার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে স্থানান্তর করা হয় লুবানা হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি—ঘণ্টাখানেক পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জসিমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী—বাবার মতো অভিনয়ের পথে না গিয়ে পা রাখেন সুরের জগতে। তিনজনই যুক্ত ছিলেন ব্যান্ডসংগীতে। রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, আর রাতুল ও সামী কাজ করছিলেন ‘ওনড’ ব্যান্ডে।

রাতুল ছিলেন ‘ওনড’-এর অন্যতম প্রাণ, একজন সক্রিয় সংগীতশিল্পী ও কারিগরি সহযোগী হিসেবে। তাঁর আকস্মিক মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। তরুণ বয়সে এভাবে হারিয়ে যাওয়া একজন প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।