ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মহাখালীতে মুখোশ পরে এসে সামনে থেকে গুলি, ঢামেকে ভর্তি

admin
আগস্ট ১, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মহাখালীতে মুখোশ পরে এসে সামনে থেকে মধ্যবয়সী লোকের মাথায় গুলি, ঢামেকে ভর্তি

মহাখালীতে মুখোশ পরে এসে সামনে থেকে মধ্যবয়সীর মাথায় গুলি, ঢামেকে ভর্তি
মহাখালীর সাততলা বস্তি এলাকায় মুখোশ পরে মাথায় গুলি করার ওই ঘটনা ঘটে।

রাজধানীর মহাখালী এলাকায় মুখোশ পরে এসে সামনে থেকে মোহাম্মদ জামাল (৪০) নামে মধ্যবয়সী এক ব্যক্তির মাথায় গুলি করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাখালীর সাততলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জামাল বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারি বলে জানা গেছে। তার বাবার নাম মুন্নাফ আলী (মৃত)। থাকতেন মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টার এলাকায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।