শেখ হাসিনার থেকেও ভয়ংকর ফ্যাসিস্ট নাসীরুদ্দীন পাটওয়ারী
Dhakanewsbd24
সম্পাদকীয়
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, আগামী ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না।
তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে, হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য নির্বাচন বানচালের ইঙ্গিত বহন করছে।
সাধারণ মানুষের অভিযোগ, নির্বাচন যত দেরিতে হবে, স্বৈরাচার ততই ক্ষমতায় আঁকড়ে ধরবে, গণতন্ত্র প্রতিহত হবে এবং দেশ গণতন্ত্রহীনতার দিকে যাবে। তাদের দাবি, ভারত বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নির্বাচন জরুরি, যাতে একটি নির্বাচিত সরকার দেশের স্বার্থ রক্ষা করতে পারে।
অভিযোগ রয়েছে, এনসিপি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে, কারণ বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততই তারা আর্থিকভাবে লাভবান হবে। দেশের স্বার্থ তাদের কাছে মুখ্য নয় বলে সাধারণ মানুষের মন্তব্য।
এছাড়া, সচিবালয় হামলা, মাইলস্টোন বিমান দুর্ঘটনা এবং ছাত্রলীগের আন্দোলনের মতো ঘটনাগুলোর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও জনমনে রয়েছে।
জনগণ মনে করে, বিএনপি’র সমর্থন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারত না, কারণ সদ্য বিদায় নেওয়া স্বৈরাচার সরকারের বিভিন্ন দপ্তরে তাদের প্রভাব এখনো রয়ে গেছে।
সাধারণ মানুষ সতর্ক করে বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী চুনোপুটি মাত্র। যদি মুখ সামলিয়ে কথা না বলে, জনগণ তা প্রতিহত করবে।”

