আবারও ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেলো মদীনা।
সৌদি আরবের পবিত্র শহর মদীনা আবারও ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কাছ থেকে। ৮০ পয়েন্ট অর্জনের মাধ্যমে শহরটি দ্বিতীয়বারের মতো এই মর্যাদা অর্জন করল। এর আগে ২০১৯ সালে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছিল মদীনা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।
যুবরাজ সালমান বলেন, “মদিনার এই অর্জন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন।” তিনি আরও বলেন, “মদিনার চলমান রূপান্তর আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেলে পরিণত হয়েছে, যা সৌদির ‘ভিশন ২০৩০’-এর অন্তর্ভুক্ত।”
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেদ্দার পর মদিনাও এখন মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ স্বাস্থ্যকর শহর হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫