আ.লীগ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না: সারজিস আলম
DhakaNewsBD24 | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যার দায়ে আওয়ামী লীগ এই বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের রাজনৈতিক কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে, এখন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দল হিসেবে তাদের বিচার হতে হবে এবং চূড়ান্তভাবে নিষিদ্ধ হতে হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, “মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভবিষ্যতের বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।”
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫