ইউএনও অফিস থেকে বের হয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, Dhakanewsbd24
রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে বের হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজু আহমেদ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু আহমেদ উপজেলার ঠাকুরদাস গ্রামের মৃত নবির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান রাজু আহমেদ। সভা শেষে বাড়ি ফেরার পথে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্ বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় তার বিরুদ্ধে গত মে মাসে ৩০ দিনের আটকাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
তিনি আরও জানান, আজ বিকেলে চেয়ারম্যান রাজু আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫