ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব সামরিক সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি আরাগচির
DhakaNewsBD24
প্রকাশ: ২ মার্চ ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে ইরান তার সব ধরনের প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে। তিনি দাবি করেন, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত বৈধ আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ফোনালাপে আরাগচি এ মন্তব্য করেন বলে জানিয়েছে তেহরান। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা অনুযায়ী অন্য রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ।
আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাগচি বলেন, তারা যেন তাদের ভূখণ্ড বা সামর্থ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক অভিযানে ব্যবহারের সুযোগ না দেয়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো মার্কিন বা ইসরায়েলি শত্রুতামূলক অভিযানের উৎস এবং সংশ্লিষ্ট স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। পাশাপাশি ইরানের প্রতিরক্ষামূলক পদক্ষেপ প্রতিহত করার লক্ষ্যে নেওয়া যেকোনো ব্যবস্থাও লক্ষ্যবস্তু হতে পারে বলে তিনি সতর্ক করেন।
আরাগচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ কেবল ইরানি জনগণের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধেও।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫