উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, ছাড়ব না: আহত যুবক ইয়াসিন
Dhakanewsbd24 | প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫
রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার ঘটনায় আহত এক যুবক গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত করার দাবি করেছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে অ্যাশ রঙের গেঞ্জি পরা এক ব্যক্তিকে জাপটে ধরে সুনামগঞ্জের যুবক ইয়াসিন সাংবাদিকদের বলেন,
“উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না।”
পাশে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন,
“আপনারা উনাকে গ্রেপ্তার করেন।”
এরপর ইয়াসিন সাংবাদিকদের সামনে নিজের পরিচয় দিয়ে জানান,
“আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।”
ইয়াসিন সবাইকে তার পায়ের গুলির দাগও দেখান।
ইয়াসিন আরও বলেন,
“আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি। আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ। উনি লম্বা মানুষ, কোমর থেকে বন্দুক বের করে আমাকে গুলি করেছিলেন।”
---
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫