ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা অনুষ্ঠিত
Dhakanewsbd24
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) জনাব প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব হাজী মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী, মোঃ শহীদুল্লাহ, গোলাপ মঞ্জু, মোঃ মোস্তফা কামাল হাওলাদার ও মোঃ সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ জেড এম মাইনুল ইসলাম, এম এ হান্নান খান (সদস্য, কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর তাঁতীদল), মোঃ হানিফ খান, নুরুল আমিন চুন্নু, আবুল কালাম মাস্টার, মোঃ ইয়াছিন পাটওয়ারী ও মোছাঃ শাহনাজ পারভীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, কেন্দ্রীয় নেতা মোঃ সুরুজ কবির খান এবং ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সহ-সভাপতি ও কাফরুল থানা তাঁতীদলের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান লিটন।
এছাড়া জাতীয়তাবাদী তাঁতীদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অধীনস্থ বিভিন্ন থানা কমিটির নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫