কবি, লেখক ও সাংবাদিক কাজী আবির আসলামের নেতৃত্বে লক্ষ্মীপুর রেললাইন বাস্তবায়ন আন্দোলন
কবি, লেখক ও সাংবাদিক কাজী আবির আসলাম ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। এই গুণী ব্যক্তিত্ব জন্মস্থান লক্ষ্মীপুরের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। জেলার সাধারণ মানুষের স্বপ্ন পূরণে তিনি গঠন করেছেন "লক্ষ্মীপুর রেললাইন বাস্তবায়ন কমিটি", যার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে তিনিই দায়িত্ব পালন করছেন।
তার একমাত্র লক্ষ্য—লক্ষ্মীপুরকে রেল যোগাযোগের আওতায় আনা। তিনি বলেন, “লক্ষ্মীপুরের সাধারণ মানুষ আমাদের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। ফলে রেললাইন বাস্তবায়নের উদ্যোগ এখন এক ধাপ এগিয়ে গেছে।”
কাজী আবির আসলাম আরও জানান, শিগগিরই রেললাইন বাস্তবায়নের দাবিতে সরকারের সংশ্লিষ্ট মহলে স্মারকলিপি প্রদান করা হবে। একই সঙ্গে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের এই ন্যায্য দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫