খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
Dhakanewsbd24
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে চিকিৎসকের পরামর্শই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তুলে লন্ডনে নেওয়া হবে।” এর আগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল জানান, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন। তবে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ইংল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন বিএনপি মহাসচিব।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫