চলন্ত অবস্থায় মেট্রোর দরজা খুলে, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তার কারণে উত্তরা-মতিঝিল রুটে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ; যান্ত্রিক ত্রুটি মেরামতের পর স্বাভাবিক সার্ভিস
চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। নিরাপত্তার স্বার্থে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এরপর সার্ভিস স্বাভাবিকভাবে চলতে থাকে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫