চুম্মা শফিক আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমির জানতেন: রাশেদ খাঁন
Dhakanewsbd24
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুধু তাই নয়, বিষয়টি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জানতেন বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও অবগত ছিলেন। জাতীয় নির্বাচনের আগে বিষয়টি নিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনাও হয়েছিল বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, এ ঘটনার পর ইসলামি বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার না করে বাটনফোন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের উপযুক্ত প্রার্থী না থাকায় আমির হামজাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দুই শিক্ষার্থীর মাধ্যমে তিনি আমির হামজার নারীঘটিত বিষয়ে কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন। কয়েকটি অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য তিনি ‘দ্য ডিসেন্ট’ ও ‘রিউমর স্ক্যানার’-এর সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে জানান।
তিনি লেখেন, দ্য ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরবর্তী সময়ে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিওর সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁন তাঁর পোস্টে জামায়াতের স্লোগান ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ উল্লেখ করে দলটির আমিরের কাছে প্রশ্ন রাখেন, আমির হামজার মতো ব্যক্তির মাধ্যমে জামায়াত কেমন আইন ও শাসন প্রতিষ্ঠা করতে চায়?
তিনি আরও আশা প্রকাশ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে উড়িয়ে না দিয়ে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেবেন। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমির হামজাকে দল থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান তিনি।
তবে রাশেদ খাঁনের উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদন তৈরির সময় নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫