টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
Dhakanewsbd24
২৯ অক্টোবর ২০২৬,
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন এ ট্রেনের যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷ এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫