ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আবু বক্কর সিদ্দিক, আলোচনায় ত্যাগী নেতৃত্ব
DhakaNewsBD24
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬
যেকোনো সময় ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন কমিটি গঠনের খবরে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও তৎপরতা। এবারের কমিটিতে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা গুরুত্ব পাবেন বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।
এমন আলোচনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে উঠে এসেছে আবু বক্কর সিদ্দিকের নাম। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলীয় কর্মসূচি, মিছিল ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে তার উপস্থিতি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন আবু বক্কর সিদ্দিক। এ ছাড়া তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক দায়িত্ব পালনে সক্রিয় থাকার কথা জানিয়েছেন তার অনুসারীরা।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। যুবকদের খেলাধুলা, সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুসংগঠিত যুবসমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পেলে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করবেন। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ সম্মান নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এবং সাংগঠনিক দক্ষতার মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটিতে যোগ্য নেতৃত্বকে স্থান দেওয়া হবে। তাদের মতে, আবু বক্কর সিদ্দিকের মতো ত্যাগী ও সক্রিয় নেতাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫