তারেক রহমানের উদ্যোগে চিকিৎসা শেষে দেশে ফিরলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী
ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা
স্টাফ রিপোর্টার Dhakanewsbd24
ঢাকা, ১৫ আগস্ট ২০২৫
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। দীর্ঘ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেন। তার সরাসরি তত্ত্বাবধানে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালে আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দেন।
দীর্ঘ চিকিৎসা শেষে আজ সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন। সি.এম.এম কোর্টের -এডিশনাল পাবলিক প্রসিকিউটর- মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। আরো উপস্থিত ছিলেন,সাবেক তিতুমীর কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি সুলতান মাহমুদ পরশ, সাংবাদিক কাজী আবির আসলাম ও সুজন বেগ যুবনেতা মোঃ রাজু সহ অন্যান্য আইনজীবী ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
চিকিৎসার ব্যবস্থা ও সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫