দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব — তারেক রহমানের সাক্ষাৎকারে নতুন বার্তা
DhakaNewsBD24 | প্রকাশ : ৬ অক্টোবর ২০২৫
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলার সাথে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, “দ্রুতই দেশে ফিরে আসব, এবং আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নেব।”
সাক্ষাৎকারে তারেক রহমান আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি নেতাকর্মীদের বিচার, এবং বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, বিগত কয়েকটি নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এবার বিএনপি গণমানুষের শক্তিতে সেই অধিকার পুনরুদ্ধার করবে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। দেশে ফিরে আমি জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনব।”
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫