নবীজিকে স্বপ্নে দেখার আমল
Dhakanewsbd24
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫
ঘুম মানুষের জীবনের অপরিহার্য অংশ। ইসলামে ঘুমকে আল্লাহর এক বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন— “আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ” (সুরা নাবা : ৯-১০)।
প্রতিটি মুমিন হৃদয়েই প্রিয় নবী করিম (সা.)-এর প্রতি ভালোবাসা থাকে। তাই অনেকেরই আকাঙ্ক্ষা থাকে স্বপ্নে রাসুলুল্লাহ (সা.)-কে দেখার। হাদিসে এসেছে, “যে আমাকে স্বপ্নে দেখল, সে আমাকেই দেখল। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।” (বুখারি : ৬৯৯৪)
বিশেষজ্ঞ আলেমরা নবীজিকে (সা.) স্বপ্নে দেখার জন্য কিছু আমল উল্লেখ করেছেন—
১. অন্তরে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি পূর্ণ ভালোবাসা ও ঈমান রাখা।
২. জীবনে সুন্নতের অনুসরণ করা।
৩. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
হাদিসে রয়েছে, “যে আমার ওপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর দশবার রহমত নাজিল করবেন।” (মুসলিম : ১/১৬৬)
আল্লামা আবদুল হক মুহাদ্দিসে দেহলভি (রহ.) উল্লেখ করেন— জুমার রাতে দুই রাকাত নামাজ পড়ে প্রতিটি রাকাতে ১১ বার আয়াতুল কুরসি ও ১১ বার সূরা ইখলাস পাঠ করে, নামাজ শেষে নিচের দরুদ শরিফটি ১০০ বার পাঠ করতে হবে—
“আল্লাহুম্মা সাল্লি ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মীয়্যি ওয়া ‘আলা আলিহি ওয়াআসহাবিহি ওয়াসাল্লিম।”
এ ছাড়া জিয়াউল কুলুব কিতাবে এসেছে— দুই রাকাত নামাজে প্রতি রাকাতে ২৫ বার সূরা ইখলাস এবং এরপর ১০০০ বার দরুদ “সাল্লাল্লাহু ‘আলা নাবিয়্যিল উম্মি” পাঠ করলে নবীজির (সা.) দিদার নসিব হতে পারে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫