নভেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান: হুমায়ূন কবীর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হুমায়ূন কবীর বলেন, “দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন।”
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা থাকায় দেশে ফেরা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল। তবে বিএনপির পক্ষ থেকে এবার সেই জটিলতা কাটিয়ে দেশে ফেরা সম্ভব হতে যাচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
দলীয় সূত্র বলছে, দেশে ফেরার পর তিনি সরাসরি রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন এবং নির্বাচনী প্রস্তুতিতে নেতৃত্ব দেবেন। এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫