নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করত, অনেকে শিবির করত
Dhakanewsbd24
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস একসময় ছাত্রলীগ করত বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস একসময় ছাত্রলীগ করত।
অনেকে শিবির করত। আমাদের সন্দেহ হয়। আপনারা যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা। ১১ দলীয় জোটে আছেন।
আপনাদের সাথে ইন্ডিয়াতে স্বৈরাচার. হাসিনার তো একটা লাইন আছেই।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে।
এজন্য আপনাদেরকে দুয়েক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।
জামায়াতের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আর জামায়াত তো ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেইছে। পুরানা ঘর করা লোক। এদের সাথে কিন্তু পুরাতন একটা সম্পর্ক আছে।
সেই সম্পর্ক ভবিষ্যতেও জোড়া লাগতে পারে।
বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না জানিয়ে মীর শাহে আলম বলেন, আজকে আপনারা যেটা করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫