বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন ২০২৫-২৭ মেয়াদে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম
আজ ২০ জুলাই ২০২৫, রবিবার দুপুর ১২ টায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এর নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ মেয়াদে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী চেয়ারম্যান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচিত হন। ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোঃ সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব এস এম বদরুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন শিশির, এস এম মাহফুজুর রহমান, এ্যাডভোকেট সারাবান তাহুরা, সাংগঠনিক সচিব তাজ উদ্দিন, সহ-সাংগঠনিক সচিব নাজমুস সাকিব সৈকত, অর্থ সচিব ফাহিম আল-নূর, আন্তর্জাতিক সচিব জামাল আহমেদ, সহ-আন্তর্জাতিক সচিব মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সচিব সাইফুল ইসলাম, সহ-দপ্তর সচিব মোঃ সাইদুল ইসলাম খান, আইন ও মানবঅধিকার সচিব মজিবুর রহমান, মহিলা সচিব এ্যাডভোকেট মাহিয়া মেহেজাবিন রিফা, ক্রিড়া ও সাংস্থকৃতিক সচিব এ এইচ আরিফ, প্রচার সচিব সালেহ আহম্মেদ (আরিফ) নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক, মোঃ মোশারফ হোসেন বেলাল, এম আর টুনু তালুকদার, কামরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, সালেহ আহমেদ।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫