বিজয়ের মাসেই দেশে ফিরবেন তারেক রহমান: বিএনপি
Dhakanewsbd24
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫
বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রুমন বলেন, “তারেক রহমান এই বিজয়ের মাসেই বিজয়ের বেশে দেশে ফিরবেন। কারণ এই দেশটা স্বাধীন। তিনি দেশে প্রশ্নবিদ্ধভাবে আসবেন না; উনি সাবলীলভাবেই দেশে আসবেন।”
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের প্রত্যাশা ও বিজয়ের চেতনাকে শ্রদ্ধা জানিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।
বিএনপির নেতাকর্মীরা এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নেতার প্রত্যাবর্তনের অপেক্ষায় মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫