বিড়িতে সুখটান দিয়েও ভোট চাইলে আল্লাহ মাফ করবেন: ড. ফয়জুল হক
Dhakanewsbd24
প্রকাশ :৯ জানুয়ারি ২০২৬
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক তাঁর সাম্প্রতিক এক বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দেবেন’— এই মন্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
ড. ফয়জুল হক জানান, গ্রামে গিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে কথা বলেন। তাঁর উদ্দেশ্য থাকে, যেন কেউ নিজেকে বাদ পড়া মনে না করে।
তিনি বলেন, দাড়িওয়ালা বা দাড়িছাড়া, তরিকা চর্চাকারী, তাবলিগ বা হেফাজতের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিড়ি খান বা না খান— যে কোনো নাগরিকই তাঁর ভোটার। ব্যক্তিগত অভ্যাস বা বাহ্যিক পরিচয়ের কারণে কাউকে ভোটাধিকার থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।
ড. ফয়জুল হকের ভাষ্য অনুযায়ী, তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল— সবাইকে ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণে সমানভাবে উৎসাহিত করা।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫