বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে কাবুল থেকে দিল্লি পৌঁছাল ১৩ বছরের আফগান কিশোর
Dhakanewsbd24 | আন্তর্জাতিক ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২৫
চরম ঝুঁকি নিয়ে বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তানের কাবুল থেকে ভারতের দিল্লি পৌঁছাল এক আফগান কিশোর। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে কেএএম এয়ারলাইন্সের কিউ-৪৪০১ নম্বর ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে।
১৩ বছর বয়সী ওই কিশোরের বাড়ি আফগানিস্তানের কুন্দুজে। তবে বর্তমানে সে কাবুলে থাকত। বিমানবন্দরের কর্মীদের কাছে সে জানায়, কৌতূহলবশতই বিমানের ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল। কিন্তু বিমান উড্ডয়ন করার পর আর লাফিয়ে নামার সাহস করেনি। দুই ঘণ্টার যাত্রায় সে ওই সংকীর্ণ স্থানে বসেই থাকে।
বিমানবন্দরের এক কর্মচারী প্রথম তাকে দেখতে পান এবং নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেন। পরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিশোরটিকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফিরতি ফ্লাইটে কাবুলে পাঠিয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫