বেবিচক কার্যালয়ে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা
DhakaNewsBD24
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলার একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের উৎপত্তি হতে পারে। স্টোররুমে রাখা কাগজের কার্টনে প্রথমে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে।
তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ঠিকাদার দ্রুত উদ্যোগ নিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময় ভবনের অটোমেটিক ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়ে গেলে ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক হয়ে পড়েন।
ফায়ার অ্যালার্ম বাজার পর কয়েকজন ইঞ্জিনিয়ার দ্রুত নিচে নেমে এসে ফায়ার সার্ভিসে খবর দেন, ফলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা সম্ভব হয়।
তাৎক্ষণিক পদক্ষেপ, অটোমেটিক ফায়ার অ্যালার্ম ব্যবস্থা এবং উপস্থিত ব্যক্তিদের সচেতনতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বেবিচক কার্যালয়।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫