ব্রেকিং নিউজ
গাজা-গামী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার অভিযোগ
Dhakanewsbd24
প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
গাজা উপকূলের উদ্দেশ্যে যাত্রা করা মানবাধিকারবাহী ‘সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফ্লোটিলায় থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী তাদের বোটে হামলা করেছে এবং এসময় সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, ঘণ্টাখানেক আগে থেকেই নৌবহরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এরপর দ্রুতগতিতে ইসরায়েলি নেভি ফ্লোটিলার দিকে অগ্রসর হতে থাকে। অবশেষে আক্রমণের ঘটনা ঘটে বলে তার দাবি।
হামলার সঠিক ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ফ্লোটিলার অন্য সদস্যদের অবস্থাও স্পষ্ট নয়।
মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন, সুমুদ ফ্লোটিলা গাজায় অবরুদ্ধ মানুষদের কাছে সহায়তা ও সংহতি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ইসরায়েল প্রায়ই এ ধরনের ফ্লোটিলাকে আটকে দেয় বা জোরপূর্বক ফিরিয়ে দেয়।
এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি যাচাই করার চেষ্টা করছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফ্লোটিলায় থাকা সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫