মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: এস এম জাহাঙ্গীর
রাইজিং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
Dhakanewsbd24
১৮ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক
“মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই”—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৮ আসনে রাইজিং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলাটি অনুষ্ঠিত হয়েছে কাওলা টেনাসমিটার মাঠ
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, শাহাবুদ্দিন সাগর ও মোহাম্মদ নাসির উদ্দিন; বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল ও মোস্তফা ব্যাপারী; বিমানবন্দর থানা বিএনপির নেতা জুলহাস পারভেজ; বিমানবন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন; বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ডের সদস্য সচিব এস এম রহিম এবং বিমানবন্দর থানা তাঁতী দলের আহ্বায়ক ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মী, খেলোয়াড় ও দর্শনার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর বলেন, “মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্ব দিতে হবে। এ ধরনের ইতিবাচক উদ্যোগে যেকোনো সহযোগিতায় আমি সব সময় পাশে থাকব।”
অনুষ্ঠান পরিচালনাকারী দেলোয়ার হোসেন দেলু বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটে। যুবসমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য খেলোয়াড়, দর্শক ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ৪৯ নম্বর ওয়ার্ডকে মাদক, ছিনতাই ও চুরিমুক্ত একটি নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দও দেশ গঠন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশ প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাইজিং স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা জসিমের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫