মুসলিম বন্ধুর জানাজায় কেঁদে আলোচিত সেই সুধীর বাবু আর নেই
Dhakanewsbd24 | ২৬ আগস্ট ২০২৫,
কুমিল্লার চৌদ্দগ্রামে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় কেঁদে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতেই বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিটিতে দেখা যায়, বাল্যবন্ধু আমির হোসেন সওদাগরের জানাজায় অংশ নিয়ে একটি গাছের গুঁড়িতে বসে অশ্রুসিক্ত হচ্ছেন তিনি। সেই দৃশ্য লাখো মানুষকে নাড়া দিয়েছিল। ছবির ক্যাপশনে লেখা হয়েছিল— “বন্ধুত্ব মানে না জাত-ধর্ম।”
স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকেই ছিলেন অবিচ্ছেদ্য সঙ্গী। একসঙ্গে খেলাধুলা, আড্ডা, পরে গুণবতী বাজারে ব্যবসা— জীবনের প্রতিটি মুহূর্তে ছিলেন পাশাপাশি।
মৃত্যুকালে সুধীর বাবু ২ ছেলে, ৫ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫