রাজধানীতে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা–কর্মী গ্রেপ্তার
Dhakanewsbd24 | প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন পাভেল।
অন্যদের মধ্যে আছেন ছাত্রলীগ নেতা মো. তানজিল হোসেন অভি, যুবলীগ নেতা মো. আনিসুর রহমান হাওলাদার, এ কে এম খোরশেদ আলম, মো. দেলোয়ার হোসেন বাবলু, আল মামুন ভূঁইয়া, কায়কোবাদ ওসমানী এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
ডিবি জানায়, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। গ্রেপ্তার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫