রাজধানীর নিউমার্কেটে প্রকাশ্যে গুলি, নিহত ১
Dhakanewsbd24
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। মোটরসাইকেলে এসে দুই সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫