স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল—কীভাবে এতদূর এল জামায়াত
Dhakanewsbd24
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে, তা আগে কখনোই পায়নি।
বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা এবং মুক্তিযুদ্ধের সময় দলটির কিছু নেতার বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই বিতর্কিত ইতিহাসকে সঙ্গে নিয়েই এবার বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দলটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় কোনো আসন পেতে সক্ষম হয়েছে। রাজধানী ঢাকার ১৫টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে তারা, যার একটিতে জয়ী হয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে দলটি জয় পেয়েছে সাতটিতে।
অন্যদিকে, খুলনায় নিজের আসনে পরাজিত হয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সব মিলিয়ে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এককভাবে ৬৮টি সংসদীয় আসনে জয় পেয়েছেন। জোটগতভাবে জামায়াত নেতৃত্বাধীন জোট মোট ৭৭টি আসন নিয়ে এবার সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের ফলাফল বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামায়াতের এ যাবতকালের সবচেয়ে বড় অর্জন।
তাদের মতে, নির্বাচনকে ঘিরে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, প্রতিকূল পরিবেশেও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং অনেক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণেই দলটি আগের তুলনায় এবার বেশি আসন পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫