নিজস্ব প্রতিবেদক: Dhakanewsbd24 হাইব্রিডদের এক বছর: দল প্রেম বনাম সুবিধাবাদ
আগামী ৫ আগস্ট হাইব্রিড নেতাদের এক বছর পূর্ণ হবে। গত ১৬ বছর রাজপথে না থাকা এদের আচমকা দৌড়ে ওঠা এখন ত্যাগী নেতাকর্মীদের চোখে কেবল বিস্ময়ের নয়, ক্ষোভেরও কারণ। কারণ, যারা বছরের পর বছর মামলা-হামলা, জেল-রিমান্ড, লাঞ্ছনা সহ্য করে দলের পতাকা ধরে রেখেছেন, আজ তাদের ছাপিয়ে গেছেন হাইব্রিড সুবিধাবাদীরা।
এই এক বছরে হাইব্রিড বিএনপি হয়ে উঠেছে দৃশ্যমান, আর ত্যাগী বিএনপি ঢেকে গেছে অন্ধকারে। দলের অনেক কেন্দ্রীয় নেতা যেখানে ত্যাগীদের মূল্যায়নে ব্যর্থ হয়েছেন, ত্যাগিদের কমিটির মূলা বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ হাইব্রিডরা দলীয় দুর্দিনে ঘুমিয়ে পড়ে, কিন্তু দলে সামান্য সুবিধা এলেই সর্বাগ্রে ছুটে আসে।
এখন দেশের বহু অফিস-আদালতে হাইব্রিডদের দখলদারি চলছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখল করে বসে আছে, দলপ্রেম নয়, বরং স্বার্থরক্ষাই তাদের একমাত্র লক্ষ্য। অতীতে অনেক হাইব্রিড নেতাই ত্যাগী কর্মীদের কর্মসূচির তথ্য স্বৈরাচার ও সরকারি দলে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ আবার ত্যাগীদের অপমানও করেছেন।
এই হাইব্রিডরাই একদিন দলের বড় ক্ষতির কারণ হবে—এর প্রমাণ অতীতে বহুবার মিলেছে। এমনকি এদের কারণেই বিএনপিকে ভাঙার অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তৃণমূলের অকৃত্রিম দলপ্রেম ও ঐক্যের কারণে সেই ষড়যন্ত্র সফল হয়নি।
এই বাস্তবতায় বিএনপি হাই কমান্ডের উচিত এখনই ব্যবস্থা নেওয়া। দলপ্রেমিক ত্যাগীদের মূল্যায়ন না করলে, আবারও বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। কারণ হাইব্রিডদের মাঝে নেই কোনো ত্যাগ, নেই কোনো আদর্শ। তাদের কাছে দল শুধুই সুযোগের নাম।
সবশেষে লালনের ভাষায় বলা যায়—
"সময় গেলে সাধন হবে না।"
তাই এখনই সময় হাইব্রিডদের বিষয়ে সতর্ক হওয়ার।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫