৫ই মে মতিঝিলে নিহত মাদ্রাসাছাত্রদের লাশ গুমের চাঞ্চল্যকর অভিযোগ
DhakaNewsBD24 | প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
হেফাজতে ইসলামের ঐতিহাসিক ৫ই মে মতিঝিল অভিযানে নিহত প্রায় ৩০০ মাদ্রাসাছাত্রের লাশ গুম করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহনাজ।
তিনি দাবি করেন, সেদিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত শত শত মাদ্রাসাছাত্রের মৃতদেহ কোনো হাসপাতাল বা থানায় নেয়া হয়নি। বরং তাদের লাশ ট্রাকে করে নিয়ে গিয়ে রিফাইন মেশিনে কুচিকুচি করে ফেলা হয় এবং পরে সেই টুকরো লাশ রাজধানীর মাতুয়াইল ময়লার ভাগাড়ে মিশিয়ে দেওয়া হয়।
ক্যাপ্টেন শাহনাজ বলেন, “ঘটনাটি দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আজও নিহতদের পরিবার জানে না, তাদের সন্তানের লাশ কোথায় আছে। এটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের নজির।”
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাতে যৌথ বাহিনীর অভিযানে বহু হতাহতের অভিযোগ ওঠে। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো স্পষ্ট নয়।
মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি দীর্ঘদিন ধরেই উঠছে।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫