জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতৃবৃন্দের আনন্দ মিছিল ও সমাবেশ
DhakaNewsBD24
প্রকাশ : ১৬ জুন ২০২৬
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জনবান্ধব ও গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে রাজধানীতে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এ মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা “৩১ দফার অঙ্গীকার—বাজেট হলো চমৎকার”, “জনগণের পক্ষ থেকে—ধন্যবাদ, ধন্যবাদ”সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট ঘোষণার পরও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না হওয়া প্রমাণ করে যে এটি একটি বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট। তারা বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আযহারুল হক মুকুল, সাবেক যুগ্ম সম্পাদক ও সমন্বয়ক আশরাফ উদ্দিন রুবেল, যুগ্ম সম্পাদক মাহবুবুর রশিদ মাহবুব, সাবেক সহ-দফতর সম্পাদক আক্রামুজ্জামান খান টুকন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ কাঞ্চন ও ডালিম সিকদার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাবেক প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক নাট্য সম্পাদক এম এম সোলায়মান সোহেল, সাবেক সম্পাদক মুশফিকুল লেলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন পদবঞ্চিত সাবেক সহ-সাধারণ সম্পাদক বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, সাবেক সম্পাদক আব্দুল হান্নান মিয়া, সদস্য হেলাল উদ্দীন, ওমর ফারুক, জরিরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, উমর সানী, শহিদুল বারী, মামুন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, ২০১৩-১৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে গ্রেফতার, মামলা ও নির্যাতনের মধ্যেও যারা রাজপথে থেকে দলের পতাকা বহন করেছেন, তাদের অনেকেই এখনও পদবঞ্চিত রয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত ঘোষণা করা হোক।
তারা আরও আশা প্রকাশ করেন, দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।
সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকার কথা উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক কাজী আবির আসলাম।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:১২০ নর্দান ভার্সিটি রোড( দ্বিতীয় তলা) এয়ারপোর্ট, ১২৩০ ঢাকা।
phone :01933661936
Email : dhakanewsbd24@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫