ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জাতিসংঘে উত্তপ্ত কূটনৈতিক লড়াই, মুখোমুখি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন

admin
মার্চ ১৫, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাতিসংঘে উত্তপ্ত কূটনৈতিক লড়াই, মুখোমুখি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন
Dhakanewsbd24
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ॥

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে টানা ১৪ দিন ধরে চলা সংঘাত আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করা হলে রাশিয়া ও চীন তা প্রতিহত করার চেষ্টা করে।

বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম পুনরায় চালু করার প্রস্তাব দেয়। রাশিয়া ও চীন এর বিরোধিতা করলেও ভোটাভুটিতে ১১–২ ব্যবধানে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পূর্ণ পরিদর্শনের সুযোগও দিচ্ছে না। তার মতে, তেহরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সন্ত্রাসবাদে সমর্থনের কারণে বিশ্বনিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তবে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতেই ওয়াশিংটন পরিস্থিতিকে জটিল করে তুলছে।

চীনের প্রতিনিধি ফু ছংও একই সুরে যুক্তরাষ্ট্রকে এই সংকটের উসকানিদাতা হিসেবে দায়ী করেন। তিনি বলেন, একদিকে কূটনীতির কথা বলা আর অন্যদিকে শক্তি প্রয়োগ করা যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা।

এদিকে ব্রিটেন ও ফ্রান্স যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করে জানায়, আন্তর্জাতিক উদ্বেগের যথাযথ জবাব না দেওয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা প্রয়োজন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং নতুন কোনো নিষেধাজ্ঞা তেহরান মেনে নেবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। প্রথম হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১৪ দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মুখে পড়েছে।