আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
Dhakanewsbd24
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫
সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
ডিবি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

