ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত

কাজী আবির আসলাম
আগস্ট ২২, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি, Dhakanewsbd24
২২ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। মোরগ প্রতীকে তিনি পেয়েছেন ২৬৬ ভোট। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

একই নির্বাচনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. অলি উল্যা ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। আর সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সম্রাট।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু

যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান

বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি

এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন

ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।