ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ওসমানী বিমানবন্দর বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে নিহত ১

admin
জুলাই ৩১, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ওসমানী বিমানবন্দর
বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে নিহত ১

বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে নিহত ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা ফেটে রুমান নামের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এনামুল নামে আরো একজন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা পরিবর্তনের কাজ করছিলেন আউটসোর্সিং কম্পানির দুই কর্মী।

এ সময় হঠাৎ চাকা ফেটে গুরুতর আহত হন তারা দুজন। আহত অবস্থায় প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমান মারা যান।