করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
Dhakanewsbd24
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান দেশের মানুষকে “পিআর নামক ভাইরাস” থেকে মুক্ত রাখার জন্য মোনাজাত করেছেন।
কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দোয়া পরিচালনা করেন তিনি। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
মোনাজাতের সময় হাফেজ ইকবাল হোসেন নোমান বলেন,
“ইয়া আল্লাহ, বিশেষ করোনা ভাইরাসের মতো পিআর নামক এক ভাইরাস, সেই ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ।”
মোনাজাতের ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পিআর পদ্ধতিকে কেন করোনাভাইরাসের সঙ্গে তুলনা করা হয়েছে—এমন প্রশ্নে হাফেজ ইকবাল হোসেন নোমান আমার দেশকে বলেন,
“করোনাকালীন সময়ে দেশের মানুষ ছিল অস্থিরতার মধ্যে। বর্তমানেও পিআর নামক একটা পদ্ধতি এনে মানুষকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এটা থেকে রক্ষা করার জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে।”

