ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কু কু রে র লেজ বলে কথা, আ.লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

কাজী আবির আসলাম
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কু কু রে র লেজ বলে কথা, আ.লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি

Dhakanewsbd24
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি এমনকি সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা বলেন, “আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি কিংবা সমর্থক যদি ক্লিন ইমেজের হন, মামলা-মোকদ্দমা বা সহিংসতায় জড়িত না থাকেন এবং আমরা তাকে যোগ্য মনে করি, তাহলে তাকেই মনোনয়ন দেওয়া হবে। কারণ আমাদের ক্যানডিডেট ক্রাইসিস কাটিয়ে উঠতে এটি প্রয়োজন।”

তিনি জানান, জাপা ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত। তবে কোথাও যদি ক্লিন ইমেজের শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তাকে মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর, গোপালগঞ্জসহ কিছু এলাকায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে যোগ্য প্রার্থী হলে তাদেরও সুযোগ দেওয়া হবে।

বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় বিএনপিরও দায়িত্ব আছে। তারা যদি একা থাকে, নির্বাচনে ভারসাম্য নষ্ট হবে। এ সুযোগে জামায়াতসহ স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপিকে বিপদে ফেলতে চাচ্ছে।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে মোস্তফা বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করেনি। দেশের মানুষ এখনো জাপার দিকে তাকিয়ে আছে।”

কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।