ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

খা‌লেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না : ফরহাদ মজহার

admin
আগস্ট ২৩, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খা‌লেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না : ফরহাদ মজহার

Dhakanewsbd24 ॥
ক‌বি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া আপসহীন নে‌ত্রী। তাঁর আপস-সংগ্রাম ছাড়া এ দেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থান সম্ভব হতো না।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কু‌ড়িগ্রামের উলিপুর উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অ‌তিথির বক্তব‌্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, “বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা গ্রেনেড হামলার মামলা করা হয়। তিনি ফাঁসির আসামি ছিলেন। পরে আদালত তাঁকে খালাস দিয়েছেন। বিগত ১৬ বছরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর বাংলাদেশে না আসে। ড. মুহাম্মদ ইউনূস রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ফরহাদ মজহার বলেন, “তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের মানুষের মনের কথা, মনের ব্যথা কীভাবে বুঝবে? তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। ছোট-বড় সব রাজনৈতিক দলকে এতে সম্পৃক্ত করতে হবে। সবার মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।”

আলোচনা সভায় জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপ‌তি‌ত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।