ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

টুঙ্গিপাড়ায় আ.লীগের ২ নেতার পদত্যাগ, ব্যাপক নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি

admin
আগস্ট ১৩, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় আ.লীগের ২ নেতার পদত্যাগ, ব্যাপক নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি
Dhakanewsbd24
১৩ আগস্ট ২০২৫,
পদত্যাগ করা দুই নেতা
পদত্যাগ করা দুই নেতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

তারা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী (৫৫)।

সংবাদ সম্মেলনে ঐ দুই নেতা বলেন, গত ১০ বছর বছর আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদের দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবো। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।

এ সময় স্থানীয় টুকু মিয়া শেখ, মিলন শেখ, রুনু শেখ, মফিজ খান, রুবেল মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।