ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

কাজী আবির আসলাম
জুলাই ২৯, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
Dhaka News Bd 24 তথ্য সংগ্রহ।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সিনেট ভবনের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।

মিছিলে শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা:
“ককটেল না ডাকসু? ডাকসু ডাকসু!”,
“দালালি না ডাকসু? ডাকসু ডাকসু!”,
“জিয়া হল কী চায়? ডাকসু ডাকসু!”,
“এফ আর হল কী চায়? ডাকসু ডাকসু!”,
“শামসুন্নাহার হল কী চায়? ডাকসু ডাকসু!”

বিভিন্ন শিক্ষার্থী বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে অবশেষে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটি আমাদের বহুদিনের দাবি। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এবং লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে মুক্তি মিলবে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “তফসিল ঘোষণাটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা আশা করি, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনো রাজনৈতিক চাপ বা হুমকিতে প্রভাবিত না হয়, সেই দাবি জানাই। ডাকসু নির্বাচন হলে যারা ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে, তাদের পথ রুদ্ধ হবে।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে, প্রায় তিন দশক পর। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনো নির্বাচন হয়নি। শিক্ষার্থীদের লাগাতার দাবির মুখে এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব তৈরির ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে—এমনটাই প্রত্যাশা ছাত্রসমাজের।