ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দেশে ফিরছেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই

admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

দেশে ফিরছেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই
Dhakanewsbd24
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি অভিযোগ করেন, ‘পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এসব ষড়যন্ত্রে লিপ্ত।’

সংবিধান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি একটি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না।’