ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নরসিংদীর মাধবদীতে গণধর্ষণের পর হত্যা

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর মাধবদীতে গণধর্ষণের পর হত্যা
Dhakanewsbd24
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ দিনের ব্যবধানে একই তরুণী ফের নির্যাতনের শিকার
নরসিংদীর মাধবদীতে এক হৃদয়বিদারক ঘটনা পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই তরুণী আবারও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এবার প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ছয় যুবক মিলে ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। সেই ঘটনার বিচার না পেতেই আবারও তাকে বাবার সামনে থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করা হয়।
পরিবার জানায়, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পর সারা রাত খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি ফসলি মাঠের সরিষাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একই তরুণীর ওপর স্বল্প সময়ের ব্যবধানে এমন বর্বরোচিত নির্যাতন ও হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—প্রথম ঘটনার সঠিক বিচার হলে কি দ্বিতীয়বার এমন নির্মম পরিণতি এড়ানো যেত না?
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাধবদী থানা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে মহিষাশুড়া ইউনিয়নের সব সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনকে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে কঠোর আন্দোলন গড়ে তোলার কথাও বলছেন স্থানীয়রা।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা ও দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।