ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জাহানারা

admin
নভেম্বর ৭, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জাহানারা

স্পোর্টস ডেস্ক | Dhakanewsbd24
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক তারকা পেসার জাহানারা আলম আবারও আলোচনায় এসেছেন। কয়েকদিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি। এবার তিনি আরও গুরুতর অভিযোগ করেছেন—বিসিবির সাবেক নারী দলের ম্যানেজার ও বর্তমান নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা বলেন,

> “নারী দলের দায়িত্বে থাকা অবস্থায় উনি আমার সঙ্গে অনৈতিক আচরণ করেছেন। উনি আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলেন—‘তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।’”

জাহানারার দাবি, এই ঘটনার পর তিনি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অভিযোগ করেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

> “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকেও জানিয়েছি। এক-দুদিন ঠিক থাকত, তারপর আবার আগের অবস্থায় ফিরে যেত,” বলেন জাহানারা।

বিসিবির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।