ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নুরের ওপর হামলা তদন্তে কমিশন গঠন বাসস

admin
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নুরের ওপর হামলা তদন্তে কমিশন গঠন

বাসস
Dhakanewsbd24
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এ প্রদত্ত ক্ষমতাবলে গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল।”

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে সভাপতি করে তিন সদস্যের এই কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সদস্য করা হয়েছে।

কমিশনের কার্যপরিধি:

২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ।

দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রদান।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান।

কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।